×

সারাদেশ

গাজীপুরে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৭ পিএম

গাজীপুরে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপু‌র সিটি করপোরেশনের কোনাবা‌ড়ি‌র জেলখানা রোডে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম‌্যহীন এক যুবকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। তিনি গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের এনা‌য়েতপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

শ‌নিবার (২০ এপ্রিল) বি‌কে‌লে তার মর‌দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের ম‌র্গে পা‌ঠানো হয়েছে বলে জানিয়েছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন ।

পু‌লিশ ও স্থানীয়র সূত্রে জানা গেছে, সকা‌লে ৯৯৯ নম্বরে ফোন পে‌য়ে কোনাবা‌ড়ি থানা–পু‌লিশ কা‌শিমপুর কারাগার সড়কে গিয়ে সোহেল রানাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। প‌রে পু‌লিশ তা‌কে রিকশাচালকের মাধ‌্যমে বাড়িতে পা‌ঠি‌য়ে দেয়। কিছুক্ষণ পরে আবারও রোদের মধ্যে ঘোরাফেরা শুরু করেন সোহেল রানা। দুপু‌রের দিকে তার মরদেহ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেয়। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ক‌রে হাসপাতালের ম‌র্গে পাঠায়। 

কোনাবা‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে ওই যুবক হিট স্ট্রো‌কে মারা গে‌ছেন। তবে ব্যাপারটি চিকিৎসকরা ভালো বলতে পারবেন। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App