×

সারাদেশ

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৯ পিএম

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মো. মিঠু নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন নগরকান্দার পাড়াদিয়া নামক স্থানে পৌঁছালে রেললাইনে থাকা ঐ ব্যক্তি রেলে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত মিঠু সদরপুরের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজবাড়ি রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App