×

সারাদেশ

মধ্যনগর-ধর্মপাশায় এমপি রনজিতের ঈদ শুভেচ্ছা বিনিময়

Icon

মধ্যনগর (সুুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পিএম

মধ্যনগর-ধর্মপাশায় এমপি রনজিতের ঈদ শুভেচ্ছা বিনিময়

ছবি: ভোরের কাগজ

সুুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার তার নির্বাচনী এলাকায় মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। 

শুক্রবার (১২ এপ্রিল) সকালে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার সর্বস্থরের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় ধর্মপাশা  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংসদের সঙ্গে দেখা করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন: ঈদকে ঘিরে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত

দুপুরে নির্বাচনী এলাকার মধ্যনগর উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ঘুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি সবার খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ঈদের দিনে প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে নিজেদের বাড়িতে তাকে নিমন্ত্রণ করেন। 

পরে বংশীকুন্ডা বাজারে দলীয়নেতা-কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি হয়।

এ সময়ে সংসদ সদস্য রনজিত সরকার বলেন, 'মধ্যনগর-ধর্মপাশা উপজেলার মানুষ আমার প্রাণশক্তি। এরা সবাই আমার বৃহৎ পরিবারের সদস্য, আমার আত্মার আত্মীয়। তাই সুখেদুখে সব সময় আমি মধ্যনগর-ধর্মপাশা-জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষের মুখের হাসি, তাদের শরীরের গন্ধ আমাকে প্রাণশক্তি জোগায়। যতদিন বাঁচি সবাইকে নিয়ে সবার সঙ্গে বাঁচতে চাই।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App