×

সারাদেশ

ব্যাংক ডাকাতির গাড়িসহ ৪ কেএনএফ সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১২:১৮ পিএম

ব্যাংক ডাকাতির গাড়িসহ ৪ কেএনএফ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জীপসহ পৃথক অভিযানে কেএনএফের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  

এ নিয়ে  রুমা-থানচিতে কেএনএফ তাণ্ডবের ঘটনায় ৮টি মামলায় সেনাবাহিনী-র‌্যাব-পুলিশের সাড়াশি অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হলো। 

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, রবিবার (৭ মার্চ) রাতে থানচি থেকে ১ জন ও রুমা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সদরের স্যারণপাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। 

সেনাবাহিনী-র‌্যাব-পুলিশের পৃথক অভিযান এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে কেএনএফ তাণ্ডবের ঘটনায় বান্দরবান জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে। 

রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় বান্দরবান জেলা সদরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহকের দীর্ঘলাইন। বেড়েছে ভোগান্তিও। 

প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল রুমা এবং থানচিতে ব্যাংক লুট এবং আইনশৃঙ্খলা বাহিনী ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত রুমায় ৪টি ও থানচিতে ৪টি মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App