×

জাতীয়

ধূমপান করে ভাইরাল সেই ইউপি সদস্য কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১০:২২ এএম

ধূমপান করে ভাইরাল সেই ইউপি সদস্য কারাগারে

ফাতেমা আক্তার লিপি

ধূমপান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য ফাতেমা আক্তার লিপিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বৃহস্পতিবার (৪ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান। কারাগারে যাওয়া ফাতেমা আক্তার লিপি মাধবপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। ফাতেমা আক্তার লিপি ইউনিয়ন পরিষদের কক্ষে উন্মুক্ত ধূমপান করে বির্তকের সৃষ্টি করেন।

বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ফাতেমা আক্তার লিপি ২০২৩ সালের ৯ জুলাই মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে নিজ ফেসবুক আইডি থেকে মানহানি ও আপত্তিকর স্ট্যাটাস দেন। 

পরদিন একই আইডি থেকে আবারো আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করা হয়। তাকে এসব পোস্ট ও ভিডিও প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হলে তিনি প্রত্যাখ্যান করেন। পরে তার বিরুদ্ধে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বেগ বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

তিনি আরো জানান, মামলাটি এয়ারপোর্ট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন আদালত। প্রতিবেদন পাওয়ার পর আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করে। বৃহস্পতিবার ফাতেমা আক্তার ট্রাইব্যুনালে হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App