×

সারাদেশ

প্রকাশ্যে দুই জনকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০২:৩১ পিএম

প্রকাশ্যে দুই জনকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় নগদের ২ ডিস্ট্রিবিউটরকে গুলি করে তাদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নরসিংদী হেমন্দ্র সাহার মোড় থেকে রায়পুরা যাওয়ার পথে মির্জানগর ইউনিয়নের ১০ নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, সকালে নগদের দুইজন ডিস্ট্রিবিউটরকে গুলি করে ৬০ লাখ টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। 

গুলিবিদ্ধরা হলেন- পলাশ উপজেলার ইছাখালী গ্রামের মৃত আমির চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া ও একই উপজেলার চরমাহমুদপুর গ্রামের রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন। ঘটনার সময় দেলোয়ার হোসেন মোটরসাইকেল চালাচ্ছিলেন।

নগদের নরসিংদী শাখার ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী শাখা থেকে রায়পুরা শাখায় টাকা নিয়ে যাওয়ার সময় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মির্জানগর ইউনিয়নের ১০ নং ব্রিজ সংলগ্ন শিমুল তুলা গাছের নিচে পৌঁছালে দুর্বৃত্তরা নগদের দুই কর্মীর মোটরসাইকেল রোধ করে দেলোয়ারের পেটে  ও শাহিনের হাতে গুলি করে প্রায় ৬০ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। 

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের সহকর্মীদের পরামর্শ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। 

রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, আমি ঘটনাস্থলে এসেছি।  তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App