×

সারাদেশ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত

Icon

মৌলভীবাজার থেকে

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১২:২৭ পিএম

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি এক কিশোর লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিজিবি লাশ গ্রহণ করে সীমান্ত এলাকায়ই পুলিশের হাতে হস্তান্তর করে।

কুলাউড়া থানা অফিসার ইনচার্জ আলী মাহমুদ জানান, সোমবার বিকেলে বিএসএফ লাশ বাংলাদেশে পাঠালে প্রথমে বিজিবি তা গ্রহণ করে। পরে থানা পুলিশের হাতে হস্তান্তর করে। লাশ গ্রহণের পর আইনি কার্যক্রম শেষে রাতেই পরিবারের হাতে লাশ তুলে দেয়া হয়।

পুলিশ জানায়, রবিবার বিকেলে মুরাইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে সাদ্দাম সাদ্দাম হোসেন (১৫) ও একই গ্রামের মৃত সাদাই মিয়ার ছেলে  ছদ্দেকুর রহমান (৩৪) মুরাইছড়া সীমান্তের শিকরিয়া এলাকায় গরু চড়াতে যায়। একপর্যায়ে তারা সীমান্তের জিরো লাইনের কাছাকাছি চলে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার মাগুরুলি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর সাদ্দাম। 

এ সময় ছিদ্দেক আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে ফিরে আসলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া, পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্তমানে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App