×

সারাদেশ

পাটকেলঘাটায় নাশকতা মামলায় জামায়াত আমির গ্রেপ্তার

Icon

তালা, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম

পাটকেলঘাটায় নাশকতা মামলায় জামায়াত আমির গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় নাশকতা মামলায় তালা উপজেলার জামায়ত আমির মফিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে খলিষখালী দক্ষিণ পাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। মফিদুল ইসলাম খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে। তিনি তালা উপজেলা জামায়াত ইসলামী আমির হিসাবে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন: জেএমবির ৫ সদস্যের কারাদণ্ড

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদ পেয়ে খলিষখালী এলাকা থেকে নাশকতা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী মফিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App