×

সারাদেশ

দুই দলের গোলাগুলিতে থমথমে বাঘাইছড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:৫১ পিএম

দুই দলের গোলাগুলিতে থমথমে বাঘাইছড়ি

ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুপক্ষের গুলাগুলিতে থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলা সদরের তালুকদার পাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ওসি মো. আশরাফ উদ্দিন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, পাহাড়ের আঞ্চলিক দুই দল জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন) লারমা দলের ক্যাডারগণ একে অন্যকে লক্ষ করে ব্রাশ ফায়ার করে। এতে উভয় পক্ষের কোনো হতাহতের সংবাদ পাওয়া না গেলেও গোলাগুলির শব্দে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে ।

২৭ বিজিবি মারিশ্যা জোনের প্রতিনিধি বলেন, পাহাড়ের আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে সংবাদ পেয়েছি, ঘটনা স্থলের উদ্দেশ্যে বিজিবির দুইটি টহল দল রওনা হয়েছে। আমরা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। এলাকা এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে গোলাগুলির বিষয়ে আঞ্চলিক দুই দলের কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এই নিয়ে বাঘাইছড়ি উপজেলায় গত ২ মাসের ব্যবধানে প্রায় ৭ বারের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ির সচেতন মহল। তারা মনে করেন, উভয় গ্রুপগুলো তাদের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির স্বর্গরাজ বানানোর জন্য বাঘাইছড়ি উপজেলায় কয়েকদিন পরপর গোলাগুলির ঘটনায় লিপ্ত হয়। তবে এই ঘটনায় প্রশাসন কোনো হতাহতের ঘটনা খবর না পেলেও আঞ্চলিক দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীরা আহত ও নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন লাশ বা আহতদের না পাওয়ার কারণে কোনো ভাবেই তা নিশ্চিত করতে পারে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App