×

সারাদেশ

দায়িত্বে অবহেলায় দুই শিক্ষককে অব্যাহতি

Icon

ঝালকাঠি সদর প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম

দায়িত্বে অবহেলায় দুই শিক্ষককে অব্যাহতি

ঝালকাঠির নলছিটিতে চলমান দাখিল ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি ও অসদুপায় অবলম্বন করার জন্য এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ অব্যাহতি ও বহিষ্কার আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনিয়ম চলছে সেই মর্মে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এসময় বহিষ্কার হওয়া পরীক্ষার্থীর অসদুপায় ও দায়িত্বরত শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পান। 

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন তিমিরকাঠি ফাতেমিয়া আজিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিনারুল ইসলাম ও নাঙ্গুলী মালিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা মমতাজ বেগম।

কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন জানান, আজ আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার জন্য দুই শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা দুজনে চলমান দাখিল পরীক্ষায় আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, নলছিটিতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান আছে কেউ যদি দায়িত্ব অবহেলা বা নকলের সহায়তা নেয় তাকে ছাড় দেয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App