×

রাজনীতি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশের মানুষ ভালো থাকবে এটাই প্রধানমন্ত্রীর অঙ্গিকার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৬ পিএম

দেশের মানুষ ভালো থাকবে এটাই প্রধানমন্ত্রীর অঙ্গিকার

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: ভোরের কাগজ

জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য কাজ করে যাচ্ছে, তাদের লেখাপড়াসহ কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তারা এখন ভাতা পাচ্ছেন। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা এখন আর সমাজের বোঝা নয়। এদের ভালো করে শিক্ষিত করতে পারলে তাদেরও চাকরির ব্যবস্থা করছে বর্তমান সরকার। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার বাংলাদেশকে শান্তির জনপদে পরিণত করেছে। দেশের প্রতিটি মানুষ ভালো থাকবে এটাই মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার।

আরো পড়ুন: সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন- পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুননেছা লতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। 

বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ও মেহেরপুর সদর উপজেলার তত্ত্বাবধানে ২২ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে দুইকক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App