×

সারাদেশ

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কের খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেহেদী মাতুব্বর (২৫), আলগী ইউনিয়নের নওয়াকান্দা গ্রামের হাফিজুল ইসলাম (৪০) ও ফরিদপুরের মধাখালী উপজেলার সিরাজুল ইসলাম (৩৫)। নিহত অপরজনের নাম জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে সবুজ বাংলা নামে একটি লেগুনা যাত্রী নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের দিকে যাচ্ছিল। ভাঙ্গা পৌরসভার খারাকান্দি নামক স্থানে আসলে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস লেগুনাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ওই মহাসড়কে ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে রাত ৮টার দিকে পুলিশ এসে গাড়ি সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App