×

সারাদেশ

মদনে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ৪ বস্তা ত্রাণের কম্বল

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম

মদনে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ৪ বস্তা ত্রাণের কম্বল

মদনে গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যানের বাড়ীতে রাখা ত্রাণের কম্বল। ছবি: ভোরের কাগজ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের বিরুদ্ধে ত্রাণের কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউপি চেয়ারম্যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে ৪শ ১০ পিস কম্বল নিয়ে দুই বস্তা ইউনিয়ন পরিষদে এবং বাকী চার বস্তা কম্বল তার নিজ বাড়ীতে রাখে। 

প্রচণ্ড শীতে কম্বল না পেয়ে হতদরিদ্র লোকজন মৌখিকভাবে অভিযোগ করিলে মঙ্গলবার (৯ জানুয়ারি) সরজমিনে গিয়ে তার বসত ঘরে ৪ বস্তা এবং তার বিছানায় ব্যবহৃত ত্রাণের কম্বল দেখতে পাওয়া যায়। 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান, সরকারি ৩শ ৫০ পিস কম্বল পেয়েছি। বাকী ৬০ পিস কম্বল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউএনওর কথা বলে রেখে দিয়েছে। ৪ বস্তা কম্বল আমার বাড়িতে আছে বাকী ২ বস্তা কম্বল ইউনিয়ন পরিষদে রাখা আছে। আমি সুনামগঞ্জে আছি, সুনামগঞ্জ থেকে এসে কম্বল বিতরণ করব। বাড়িতে কম্বল রাখার বিষয়টি জিজ্ঞেস করলে তিনি এড়িয়ে যান।

উপজেলা সমবায় অফিসার ও ইউপি ট্যাগ অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, ইউনিয়ন পরিষদে কম্বল নেয়ার বিষয়টি আমার জানা নাই। তবে কম্বল চেয়ারম্যানের বাড়িতে রাখা ঠিক নয়। রেখে থাকলে তিনি অন্যায় করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল জানান, গোবিন্দশ্রী ইউনিয়নে ৪শ ১০ পিস কম্বল ২ জানুয়ারি চেয়ারম্যানকে বুঝিয়ে দেয়া হয়েছে। ত্রাণের কম্বল চেয়ারম্যানের বাড়িতে রাখার কোন বিধান নেই। চেয়ারম্যান ত্রাণের কম্বল ব্যবহার কিংবা তার বসত বাড়িতে রাখলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App