×

সারাদেশ

জনসেবার মধ্য দিয়েই রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন ডা. আফছারুল আমীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম

জনসেবার মধ্য দিয়েই রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন ডা. আফছারুল আমীন

ডা. আফছারুল আমীনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। ছবি: ভোরের কাগজ

জনসেবার মাধ্যমে রাজনীতিতে দৃঢ় অবস্থান তৈরির ক্ষেত্রে ডা. আফছারুল আমীন এক উজ্জ্বল উদাহরণ হয়ে টিকে থাকবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। শনিবার (৮ জুলাই) পি এইচ আমীন একাডেমি প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজনে মরহুম ডা. মো. আফছারুল আমীনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, ১৯৯১ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চিকিৎসাসেবা দিয়ে আফছারুল আমীন মানুষের মন জয় করে নেন এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। তিনি আমৃত্যু হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। অর্থ নয়, মানবসেবাই মূখ্য ছিল আফছারুল আমীনের কাছে। জনসেবার মাধ্যমে রাজনীতিতে দৃঢ় অবস্থান তৈরির ক্ষেত্রে তিনি এক উজ্জ্বল উদাহরণ হয়ে টিকে থাকবেন, পথ দেখাবেন চট্টগ্রামের আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বকে।

অহিদুল আমীনের সভাপতিত্বে এবং কাউন্সিলর মোঃ ইলিয়াছের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদীয় উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। উপস্থিত ছিলেন কাউন্সিলর নূরুল আমীন, ওয়াসিম উদ্দিন চৌধুরী, এরশাদুল আমীন, এস,এম,জাহিদ চৌধুরী, মাহবুবুল হক মিয়া, ডা. শাহ আলম, ডা. মাহিদ বিন আমীন, আবুল কালাম আবু, ফয়সাল আমীন, নুরুল আফছার চৌধুরী, সুলতান আহমেদ চৌধুরী, আশফাকুল আলম আশফাক, আনোয়ারুল হক জসিম, এস.এম. এরশাদ উল্লাহ, শেখ মোহম্মদ আবদুল মান্নান,আফগানি বাবু, সাইমন রিয়াদ, মাসুদসহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App