×

সারাদেশ

চাঁদপুরে মিছিলে গুলি, আ.লীগ নেতা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৭:৪০ পিএম

চাঁদপুরে মিছিলে গুলি, আ.লীগ নেতা নিহত

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় মোবারক হোসেন বাবু নামের এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের মিছিলে গুলি করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় বাবুর ছেলে ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া পায়ে গুলিবিদ্ধ আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মাথাভাঙা হাই স্কুল মাঠে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশের আয়োজন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশে মিছিল নিয়ে যোগ দেওয়ার পথে মায়া চৌধুরীর প্রতিপক্ষ হামলা করে। এতে গুলিবিদ্ধ হন মোবারক হোসেন বাবু ও তার ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজান ও তার ছোট ভাই কাজী মতিন এই হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের ছোট ভাই যুবলীগ নেতা আমির হোসেন কালু দাবি করেন, পরিকল্পিতভাবে তার ভাই মোবারক হোসেন বাবুকে (৪৮) গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ইমরানের (১৮) অবস্থাও আশঙ্কাজনক।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাসিবুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে বাবুর মৃত্যু হয়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App