×

সারাদেশ

প্রেমে ছ্যাকা খেয়ে যুবকের দুধ দিয়ে গোসল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৯:১৫ এএম

প্রেমে ছ্যাকা খেয়ে যুবকের দুধ দিয়ে গোসল
স্বীয় গ্রামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো আহাদ আলী (২০) নামের এক যুবকের। বেশকয়েক বছর ধরেই তাদের এই মধুর সম্পর্ক চলে আসছিল। হুট করে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় তার প্রেমিকার। এবং তার বিয়েও হয়ে যায়। এতেই মনের কষ্টে ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন ওই প্রেমিক। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন প্রেমিক আহাদ আলী। এ সময় ভুক্তভোগীর পরিবার ও আশপাশের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনা নিশ্চিত করে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক মেয়ের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভ ও অভিমানে আহাদ আলী মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন। তিনি আরো বলেন, তার পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে আহাদ আলী এ কাজটি করেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App