×

সারাদেশ

সিংগাইরে ইয়াবাসহ গ্রেপ্তার পাঁচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৫:১৭ পিএম

সিংগাইরে ইয়াবাসহ গ্রেপ্তার পাঁচ

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

আজ রবিবার (৪ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার সুদক্ষিরা গ্রামের মো. সুজন, ইমরান, পূর্ব বাস্তা গ্রামের হাসান মিয়া, জিসান ও রবিন মিয়া।

পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত সিংগাইর উপজেলার বিন্না ডাংগী বাজার ও বাস্তা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার টাকা।

এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App