×

সারাদেশ

জাতীয় শ্রমিকলীগ আলফাডাঙ্গা শাখার আয়োজনে মহান মে দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৩, ১২:২৩ পিএম

জাতীয় শ্রমিকলীগ আলফাডাঙ্গা শাখার আয়োজনে মহান মে দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় শ্রমিকলীগ ফরিদপুরের আলফাডাঙ্গা শাখার আযোজনে মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১ মে) সকাল ১১টার দিকে জাতীয় শ্রমিকলীগ আলফাডাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এরপর জাতীয় শ্রমিকলীগ আলফাডাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগ আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদ হোসেন সিকদারের সভাপতিত্বে, জাতীয় শ্রমিকলীগ আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখের পরিচালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রউফ হোসেন তালুকদার, উপজেলা যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, টগরবন্দ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তুহিন মুন্সি প্রমুখ।

বক্তারা বলেন, মহান মে দিবস একটি গুরুত্বপূর্ণ দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে আমাদের ভূমিকা সচেষ্ট থাকবে এটাই হোক আজকের দিবসের অঙ্গীকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App