×

সারাদেশ

জাফলংয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১০:১১ পিএম

জাফলংয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনা আক্তার রিমা নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রিমা উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৯ম খন্ড গ্রামের আব্দুর রহিমের (অবসরপ্রাপ্ত আর্মি) মেয়ে ও ইমরান আহমদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে পরিবারের অগোচরে নিজের বসতঘরের ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত‍্যা করে রিমা। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার এস আই মো. এমরুল কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রেম সংক্রান্ত কারণে রিমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল বলেন, কলেজ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App