×

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে বিস্ফোরণে বাংলাদেশি আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৫ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ি এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে গোলাম আকবর নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম গোলাম আকবর (২৫)। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, চাকঢালা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপার থেকে চোরাই গরু আনতে যান গোলাম আকবর। সেখানে মাইন বিস্ফোরণে বাম পায়ের গোঁড়ালিতে গুরুতর আহত হয়। আহত গোলাম আকবর সংকটাপন্ন অবস্থায় বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App