×

সারাদেশ

লালমনিরহাটে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে এসপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৫ পিএম

লালমনিরহাটে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে এসপি

ছবি: ভোরের কাগজ

লালমনিরহাটে মানবতার আর এক নাম পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম। তিনি জেলার বাস্তহারা, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তার-ই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ ফ্রেরুয়ারি) বিকেলে আদিতমারী থানা মাঠে প্রায় ১২শ অসহায় বাস্তহারা ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় শীতবস্ত্র পেয়ে খুশিতে গড় গড় করে আদিতমারী গ্রামের সাদিক আলী বলেন, স্যার ঠান্ডাত ডাকে হামাক কম্বল দিলে আল্লাহ ওমার ভালো করুক।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম ও রফিকুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক ওয়ালিউর রহমান, সুরুজ্জামান, মিজানুর রহমান, সিরাজ উদ্দিন প্রমুখ।

এর আগে তিনি দিনব্যাপী লালমনিরহাট জেলার বিভিন্ন ইউনিয়ন, জেলা সদর, আদিতমারী রেল স্টেশন, তিস্তার চড়, খুনিয়াগাছ এলাকায় মোট ১২ শত ছিন্নমূল অসহায় শীতার্ত বাস্তহারা মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App