×

সারাদেশ

শেরপুরে বিএনপির ৪ নেতাকে কারাগারে প্রেরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৭:২৮ পিএম

শেরপুরে বিএনপির ৪ নেতাকে কারাগারে প্রেরণ

ছবি: ভোরের কাগজ

ভাংচুর, মারপিট ককটেল বিস্ফোরণের মামলায় বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সভাপতিসহ স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৪ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বগুড়া জেলা জজ আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন।

জামিন না মঞ্জুরকৃতরা হলেন- শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাওছার কলিন্স ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. শিলু।

শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল মিন্টু জানান, তারাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৫ নেতাকর্মী হাইকোর্ট থেকে আগামী জামিনে ছিলেন। সোমবার তারা বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ৬১ জনের জামিন মঞ্জুর করলেও ওই ৪ নেতার জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শেরপুর শহরের দুবলাগাড়ী এলাকায় ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আহত করার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭১ নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App