×

সারাদেশ

যুক্তরাষ্ট্রে গেলেন কাদের মির্জা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১২:২০ পিএম

যুক্তরাষ্ট্রে গেলেন কাদের মির্জা

কাদের মির্জা। ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

কাদের মির্জার যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সফরসঙ্গী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী।

তিনি বলেন, বড় ভাই ওবায়দুল কাদেরের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল।

কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক বলেন, নিয়মিত ফলোআপের অংশ হিসেবে বাবাকে নিয়ে ১০ দিনের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছি। পরীক্ষা শেষে আগামী ৩০ জানুয়ারি আমাদের দেশে ফেরার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App