×

সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের মাঝি খুন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৯:১৩ এএম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের মাঝি খুন!

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরো এক রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ সেলিম (৩৫) ক্যাম্পের সাব-মাঝি হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুস সোবহানের ছেলে।

গত রবিবার ভোরে উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করে বলেন, মাঝি সেলিমকে ভোরে ঘর থেকে ঢেকে নিয়ে আরসা নামধারী একদল দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি করে। এতে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে।

উখিয়ার বালুখালী কুতুপালং ক্যাম্প-৮ এর মোহাম্মদ জাফর জানান, ওই ক্যাম্পে ‘আরসা’ বিরোধীরা সব সময় সোচ্চার ছিল। হয়তো সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারো সক্রিয় হয়েছে। ফলে ১২ ঘণ্টার ভেতরে ক্যাম্পে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়ভীতির মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত শনিবার রাত ৮টার দিকে কক্সবাজারে উখিয়া পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে একদল মুখোশধারীর ছুরিকাঘাতে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App