×

সারাদেশ

শান্তিগঞ্জে কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৯:১০ পিএম

শান্তিগঞ্জে কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বুধবার বাইসাইকেল বিতরণ করেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। ছবি : ভোরের কাগজ

শান্তিগঞ্জে কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইএএলজি প্রকল্পের সহযোগিতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে কিশোর-কিশোরী ক্লাবের ৪০ কিশোরীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির প্রমুখ।

এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এপিসি প্রকল্পের আওতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালী ও আলোচনায় যোগদান করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App