×

সারাদেশ

টেকনাফে ২ কেজি আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১১:৫৯ পিএম

টেকনাফে ২ কেজি আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নাফ নদীর কিনারায় অভিযান পরিচালনা করে বিজিবি। ছবি: ভোরের কাগজ

টেকনাফে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৭টার সময় টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেদা বিওপি’র একটি সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম-১১ নাফ নদীর কিনারায় এ অভিযান পরিচালনা করে।

বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার (১১ নভেম্বর) পৌনে ৭টার সময় টহলদল একজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে এবং তার গতিবিধি সন্দেহ হওয়ায় টহলদল চ্যালেঞ্জ করে দ্রুত তার দিকে অগ্রসর হয়। উক্ত ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। টহলদল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ২.১১২ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১১ কোটি ৪৬ লাখ টাকা। অভিযান পরিচালনাকালে কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App