×

সারাদেশ

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১১:০৬ এএম

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল জেলা পুলিশে কর্মরত কনস্টেবল আবদুল আলিম (৩০) ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন (২২)। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ আরও বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App