×

সারাদেশ

উল্লাপাড়ায় বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের পাশে অ্যাডভোকেট যুথী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৫ পিএম

উল্লাপাড়ায় বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের পাশে অ্যাডভোকেট যুথী

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চকোশী ইউনিয়নে বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী।

গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পঞ্চকোশী ইউনিয়নে বজ্রপাতে শিশুসহ নয়জন কৃষক নিহত হন। আহত হন আরও এবং আরও পাঁচজন। একই এলাকার মেয়ে যুথী এই মর্মান্তিক ঘটার খবর পেয়ে সেখানে ছুটে যান। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে তাদের সমবেদনা জানান। সেই সময় প্রত্যেক পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদন করেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের জন্য জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর এটা তো আমার নিজ গ্রাম। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক সহযোগিতা পেয়ে আবেগঘন হয়ে ওঠে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান পরশের জন্য দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ যুবলীগের কর্মী আলহাজ্ব সরকার, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি এবং উত্তরা যুবলীগকর্মী প্রদীপ কুমার গুহসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App