×

সারাদেশ

কুমিল্লায় ছেঁড়া বিদ্যুতের তারে একই পরিবারের তিনজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৩:২৬ পিএম

কুমিল্লায় ছেঁড়া বিদ্যুতের তারে একই পরিবারের তিনজনের মৃত্যু

শনিবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এলখাল গ্রামে শনিবার দুপুর দেড়টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) মুরাদনগর উপজেলার এলখাল গ্রামে শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা সংঘটিত হয়।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন আট বছর বয়সের সিফাত, তার মামা তারা মিয়া (৩০) এবং হোসনেয়ারা বেগম (৬০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, বাড়ির পাশে কলমি শাক তুলতে যায় সিফাত। এ সময় একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে চিৎকার দিলে তার নানি হোসনেয়ারা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে সিফাতের মামা তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App