×

সারাদেশ

শপথ নিলেন কুমিল্লা সিটি মেয়র রিফাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০২:৫৮ পিএম

শপথ নিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নতুন মেয়র আরফানুল হক রিফাত।

আজ মঙ্গলবার (৫ জুলাই) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তাকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

রিফাতের শপথ নেয়ার পর কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বিজয়ী সব কাউন্সিলররা শপথ নিয়েছেন। তাদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। নির্বাচিত হওয়ার ২০ দিন পর শপথ নেন মেয়রসহ সব কাউন্সিলর।

গত ১৫ জুন কুসিক নির্বাচনে দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। নৌকা প্রতীকে রিফাত পান ৫০ হাজার ৩১০ ভোট। অন্যদিকে, ঘড়ি প্রতীকে সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট।

তবে সাক্কু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন। দেরিতে প্রকাশ করা চার কেন্দ্রের ফল চ্যালেঞ্জ করে নির্বাচনি ট্রাইবুনালে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App