×

সারাদেশ

আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশের গাড়ি, এসআই নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২২, ১০:৪৫ এএম

আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশের গাড়ি, এসআই নিহত

শনিবার মৌলভীবাজারের রাজনগরে গাছের সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা লাগায় এসআই নিহত হয়েছেন। ছবি: ভোরের কাগজ

আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশের গাড়ি, এসআই নিহত

শনিবার মৌলভীবাজারের রাজনগরে দুর্ঘটনা কবলিত পুলিশের গাড়ি ও নিহত এসআই সমীরন চন্দ্র দাশ। ছবি: ভোরের কাগজ

মৌলভীবাজারের রাজনগর থানার মহাসহস্র নামক এলাকায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের আরও পাঁচজন সদস্য।

আজ শনিবার (২১ মে) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ওই এসআইয়ের নাম- সমীরন চন্দ্র দাশ।

আহতরা হলেন- রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) এস শওকত মাসুদ ভূঁইয়া, উপপরিদর্শক (এসআই) সোলেমান আহমদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেন, গাড়িচালক আজিজ হোসেন এবং আসামি কান্ত শাওতাল, লক্ষণ, ময়না মিয়া।

পুলিশ সূত্র জানায়, তিনজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশের পিকআপ ভ্যানটি করে ওই ছয়জন ফিরে আসার পথে একটি গাছের সঙ্গে তাদের বহনকারী পিকআপ ভ্যানটির ধাক্কা লাগে। এতে এসআই সমীরন চন্দ্র দাশ ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এসআই শওকত মাসুদ ভূঁইয়া, কনস্টেবল মাসুদ মিয়া ও গাড়িচালক আজিজ হোসেনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়ার রহমান জিয়া জানান, উপজেলার যাদুরগুল এলাকা থেকে তিনজন আসামিকে গ্রেপ্তার করে পিকআপভ্যানে করে ফিরছিলেন ওই পুলিশ সদস্যরা। ভোর পাঁচটার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App