×

সারাদেশ

বগুড়ায় জামাই মেলার পর জমে উঠেছে বউ মেলা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫ পিএম

বগুড়ায় জামাই মেলার পর জমে উঠেছে বউ মেলা!

বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে জমে উঠেছে বউ মেলা

গ্রামের মাঠে জমে উঠেছে মেলা। কেউ কিনছেন রেশমি চুড়ি, কেউ আবার আলতা-চিরুনি, হাঁড়ি-পাতিল, খুন্তি-কড়াই ও পানের বাটা। বিক্রেতারা এসবের পসরা সাজিয়ে বসেছে। যারা কিনছেন তারা সবাই নারী।

বলছি ‘বউ মেলা’র কথা। এ মেলায় পুরুষেরা কেউ যেতে পারেন না। আগে থেকেই নিষেধ করা আছে। তবে দোকানি হিসেবে কোনো কোনো পুরুষকে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার পশ্চিম মহিষাবান ইউনিয়নের ইছামতী নদীর তীরের এ মেলার আয়োজন করা হয়।

মেলার আয়োজকেরা বলেন, বাংলা পঞ্জিকা অনুসারে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার ইছামতী নদীর তীরে বসে ঐতিহ্যবাহী ‘পোড়াদহ জামাই মেলা’। মেলায় বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া এলাকার শত বছরের রেওয়াজ। মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোর বউয়েরা বাবার বাড়িতে নাইওর আসেন। পোড়াদহ মেলায় লাখো মানুষের ভিড়ের কারণে মেয়েরা মেলায় আসতে পারেন না। এ জন্য প্রায় তিন দশক ধরে জামাই মেলার এক দিন পর ত্রিমোহিনী গ্রামে নারীদের জন্য বউ মেলার আয়োজন করা হচ্ছে। গ্রামের নারীরাই মেলায় বেশি আসেন বলে এটি ‘বউ মেলা’ নামে পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App