×

চট্টগ্রাম

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:০২ পিএম

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

মীরসরাইয়ে বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকার বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এ সময় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে গুরুতর সে আহত হয়। উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হয়, পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। আমরা বাসটি থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App