×

চট্টগ্রাম

মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:৫৯ এএম

মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিহত মেডিকেল শিক্ষার্থী নজরুল ইসলাম সায়েম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী নজরুল ইসলাম সায়েমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সায়েম ওই মেডিকেল কলেজের ২৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৪ মে) মেডিকেল কলেজের বয়েজ হোস্টেল-৩ এর নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সায়েমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। তিনি স্থানীয় রওশন হেলথ সেন্টারের মালিকের একমাত্র সন্তান।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের একটি সিঙ্গেল রুমের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল ও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আদেশ দেন। যেহেতু দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে, তাই এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App