×

চট্টগ্রাম

নোয়াখালী

ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ: ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:৩০ পিএম

ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ: ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ

ছবি: ভোরের কাগজ

নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দেয়। বিক্ষোভ ও সড়কে অগ্নিসংযোগকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে সেখানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা উপস্থিত জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

পরে বিক্ষোভকারীরা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে নোয়াখালী জেলা আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ইটের আঘাতে এক পথচারী আহত হন। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা।

পরবর্তীতে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা অভিযোগ করেন, ত্যাগী ও সক্রিয় ছাত্রনেতাদের মূল্যায়ন না করে অছাত্র, বিবাহিত ও মাদকাসক্তদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। যার কারণে নবগঠিত নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি থেকে ১০ নেতা পদত্যাগ করেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই কমিটি বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং জেলাজুড়ে ছাত্রদলের বিভিন্ন শাখা কমিটি থেকে গণপদত্যাগ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App