×

চট্টগ্রাম

বান্দরবানে রাবার বাগান থেকে অপহৃত ৬ শ্রমিক মুক্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

বান্দরবানে রাবার বাগান থেকে অপহৃত ৬ শ্রমিক মুক্ত

ছবি: মুক্তি পাওয়ার পর অপহৃত ৬ শ্রমিক

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা থেকে অপহৃত ৬ শ্রমিককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। আজ শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে তাদের ওই হাতিরডেরা এলাকার গহীন অরণ্যে ছেড়ে দেয় অপহরণকারীরা।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়ং ম্রো (প্রদীপ) ৬ শ্রমিককে মুক্তির তথ্য নিশ্চিত করে জানান, সশস্ত্র অপহরণকারীরা ৬ শ্রমিককে রাতের আঁধারে ধরে নিয়ে যায় এবং পরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি আরও জানান, সবশেষ বিভিন্ন দেনদরবারের পর ৫০ হাজার টাকা দেওয়ার পর তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ ৬ শ্রমিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অপহরণকারীদের কোনো অর্থ প্রদান করা হয়েছে কি না তা জানা নেই বলে জানান।

এর আগে গত বুধবার (২২ এপ্রিল) রাতে বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় অবস্থিত মো. ইসমাইলের মালিকানাধীন রাবার বাগানে কর্মরত ৬ জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

গোলাম পরোয়ার শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

ডিএমপির পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছে

ডিএমপির পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছে

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, উৎপাদন কমে ৩৮ মেগাওয়াটে

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, উৎপাদন কমে ৩৮ মেগাওয়াটে

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App