×

চট্টগ্রাম

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার দুই নারী

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার দুই নারী

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। নবীপুর (পশ্চিম) ইউনিয়নের পৈয়াপাথর এলাকা পুলিশি নজরে এসেছে ‘হটস্পট’ হিসেবে।

সাম্প্রতিক অভিযান ও অনুসন্ধানে জানা গেছে, এখানে সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয়ভাবে ইয়াবা ও গাঁজা বিক্রি করছে। রাতের অন্ধকারে গোপন নেটওয়ার্কের মাধ্যমে চলা এই কার্যক্রমের প্রভাব পড়ছে শিশু ও কিশোরদের ওপর, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মুরাদনগর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পৈয়াপাথর এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. আবদুল্লাহ আল মাসুদ। তার সঙ্গে ছিলেন এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া।

অভিযানকালে একটি টিনশেড বসতঘরের সামনে থেকে সেলিনা আক্তার (২৯) ও সোনিয়া আক্তার (২২) নামে দুই নারীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবলের সহায়তায় তাদের আটক করা হয়।

তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, উদ্ধারকৃত আলামত একটি সক্রিয় মাদক চক্রের কার্যক্রমের স্পষ্ট প্রমাণ বহন করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পলাতক মাদক ব্যবসায়ী শাহ আলম (৪০)-এর কাছ থেকে কম দামে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিল। এ ঘটনায় শাহ আলমকে চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও তিনি এখনও পলাতক রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৈয়াপাথরসহ আশপাশের এলাকা দীর্ঘদিন ধরেই মাদক বেচাকেনার একটি নীরব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হলেও চক্রটি ভেঙে পড়ছে না, বরং নতুন কৌশলে পুনরায় সক্রিয় হয়ে উঠছে। তবে স্থানীয়দের প্রশ্ন? শুধু অভিযান নয়, মাদকের এই ‘হটস্পট’ পুরোপুরি নির্মূল করতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পদক্ষেপ কবে নেওয়া হবে?

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মো. মাসরুরুল হক বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকের তথ্য পেলেই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদকসহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে এবং আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল হোতাদেরও আইনের আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধে এপর্যন্ত ইরানের ক্ষতি ১৪৫ বিলিয়ন ডলার

যুদ্ধে এপর্যন্ত ইরানের ক্ষতি ১৪৫ বিলিয়ন ডলার

২০ কোটি ডলারের মার্কিন ড্রোন হরমুজে হারিয়ে গেছে?

২০ কোটি ডলারের মার্কিন ড্রোন হরমুজে হারিয়ে গেছে?

সংসদে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ পাস

সংসদে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ পাস

একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল

একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App