×

চট্টগ্রাম

বৈসাবি উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাহাড়

Icon

শংকর চৌধুরী. খাগড়াছড়ি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

বৈসাবি উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাহাড়

ছবি: সংগৃহীত

পার্বত্যাঞ্চলের প্রধান সামাজিক অনুষ্ঠান বৈসু-সাংগ্রাই-বিজু ও বাংলা নববর্ষ উৎসব সুষ্ঠু সুন্দর ভাবে উদ্‌যাপনের লক্ষ্যে খাগড়াছড়িতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সেনা সদর রিজিয়নের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। তিনি আসন্ন পাহাড়ের সামাজিক উৎসব 'বৈসাবি' সুষ্ঠু ও সুন্দর ভাবে উদ্‌যাপনে সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে উৎসব সমূহ যাতে নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পারে নিরাপত্তা বাহিনীর সচেষ্ট থাকবে বলে জানান তিনি। যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।

সভায় পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস প্রতিনিধি সহ জেলার বৈসাবি উদ্‌যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

 নতুন দুই দিবস পালন করবে সরকার

নতুন দুই দিবস পালন করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App