×

চট্টগ্রাম

ঝগড়ার পর যুবককে ডেকে নিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম

ঝগড়ার পর যুবককে ডেকে নিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট গাছকে কেন্দ্র করে মো. রাজু (৩০) নামের এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে সামান্য একটি গাছকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় নিহত রাজুর আত্মীয় মো. আজম এই বিবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে রাজু তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করলে উল্টো উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সে সময় বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হলেও এর রেশ রয়ে যায়।

পরবর্তীতে রাত ৯টার দিকে আজম, তাঁর চার ছেলে এবং সহযোগী আনোয়ার পরিকল্পিতভাবে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সেখানে তাঁরা ইট ও লাঠিসোঁটা দিয়ে রাজুকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রধান অভিযুক্ত মো. আজমকে আটক করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্য জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App