×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালান করা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কালামোড়া নামক এলাকায় একটি জঙ্গলের ভেতর মাটি খুঁড়ে বিপুল পরিমাণ এই অবৈধ পণ্য জব্দ করে সরাইল (২৫ বিজিবি) ব্যাটালিয়ন।

শুক্রবার দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, বিজিবির সরাইল ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০০৭/৯-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—মোবাইল ফোনের ডিসপ্লে ৯ হাজার ৬শত পিস, সানগ্লাস ১৩ হাজার ৬শত ২৮ পিস, ভারতীয় শাড়ি ৩৪৩ পিস। যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৩৮ লক্ষ ৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে সরাইল ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪৩ কোটি টাকার মাদকদ্রব্য, মূল্যবান মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি, কসমেটিকসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়ান ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল

ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

টানা ১৩ দিন ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ১৩ দিন ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App