×

চট্টগ্রাম

আড়ংয়ের সামনে ব্যাগ বিলিয়ে দেখিয়ে দিলেন একজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

আড়ংয়ের সামনে ব্যাগ বিলিয়ে দেখিয়ে দিলেন একজন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে আড়ংয়ের আউটলেটের সামনে বিনামূল্যে ব্যাগ বিতরণের ঘোষণা দিয়েছেন তৌহিদুল ইসলাম নামে এক ব্যাক্তি।

শুক্রবার (২০ মার্চ) আড়ং কর্তৃপক্ষের ব্যাগের বিনিময়ে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে এ উদ্যোক্তা নিয়েছেন বলে জানান তিনি। এ সময় সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত ব্যতিক্রমী এই কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তিনি।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে সময় চাকরিতে যোগ দিতে পারেননি তৌহিদুল ইসলাম। তবে হাল না ছেড়ে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে আদালতের রায়ে এ বছরের শুরুতে তিনি পুনরায় নিয়োগ পান। কিন্তু বিসিএস ক্যাডারের সেই কাঙ্ক্ষিত পদমর্যাদা ফিরে পাওয়ার কিছুদিন পরই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

বর্তমানে তিনি চট্টগ্রামে ‘লিটল বিজ ইংলিশ স্কুল’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। মূলত এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণের এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তৌহিদুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে তিনি আড়ং থেকে পাঞ্জাবি কিনতে গিয়েছিলেন। ওই সময় কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিচ্ছিল- ‘কাগজের ব্যাগ পরিহার করুন, গাছ বাঁচান’। কিন্তু পণ্য কেনার পর কাউন্টারে গেলে তাকে টাকা দিয়ে কাগজের ব্যাগ কেনার প্রস্তাব দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘এটি প্রতিষ্ঠানের একপ্রকার দ্বৈতনীতি। তিনি বলেন, ‘তারা চাইলে পরিবেশবান্ধব ব্যাগ বিনামূল্যে দিতে পারত, যা অনেক বড় প্রতিষ্ঠানই করে থাকে। বাস্তবে তাদের উদ্দেশ্য পরিবেশ রক্ষা নয়, বরং অতিরিক্ত টাকা আদায় করা। এর প্রতিবাদে আমার স্কুলের পক্ষ থেকে বিনামূল্যে ব্যাগ বিতরণের ঘোষণা দিয়েছি, যা একাধিকবার ব্যবহার করা যাবে।’

তিনি জানান, ‘প্রাথমিকভাবে আজ রাতে আড়ংয়ের হালিশহর শাখার সামনে ৩০০টি ব্যাগ বিতরণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত সকাল ৮টায়

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত সকাল ৮টায়

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App