×

চট্টগ্রাম

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ উদযাপন হচ্ছে ঈদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৯:০২ এএম

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ উদযাপন হচ্ছে ঈদ

ফাইল ছবি

আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। 

আজ সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এছাড়া সকাল সাড়ে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইলসহ বিভিন্ন গ্রাম, পাশাপাশি ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার কয়েকটি গ্রামেও একইভাবে ঈদ উদযাপন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা মির্জাখিল দরবার শরীফ-এর অনুসারী হিসেবে প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

জানা গেছে, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রা.) আগাম রোজা রাখা ও আরব বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় এখনো কয়েকটি গ্রামের মুসল্লিরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করেন।

সাদ্রা দরবার শরীফের পীর মোহাম্মদ আরিফ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে তারা ঈদ ও রোজা পালন করে আসছেন এবং বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এই প্রথা ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App