×

চট্টগ্রাম

কুমিল্লায় বাস উলটে আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

কুমিল্লায় বাস উলটে  আহত ২০

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। 

বুধবার(১৮ মার্চ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

চান্দিনা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কাবিলা এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উলটে যায়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ২০ জন যাত্রী কম-বেশি আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে যানজট পরিস্থিতি নিয়ে হাইওয়ে পুলিশ জানায়, বর্তমানে বড় ধরনের কোনো যানজট নেই। তবে দুর্ঘটনার পরপরই কিছু যানবাহন আইন অমান্য করে উলটো পথে ঢুকে পড়ায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটেছিল। হাইওয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

আদানির বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

আদানির বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশির যাবজ্জীবন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশির যাবজ্জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App