×

চট্টগ্রাম

ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:৪১ এএম

ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

মনোহরী দাস। সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের সদর উপজেলায় ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক যুবক মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ এ খবর জানান।

মৃত ২৮ বছর বয়সী মনোহরী দাস কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাদুর ছেলে।

মনোহরী লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রচণ্ড ঝড় হয়। এতে সড়কের ওপর ভেঙে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে গুরুতর আহত হন মনোহরী।

এ সময় মোটরসাইকেলে একাই ছিলেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনোহরীকে মৃত ঘোষণা করেন।

ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঝড়ের কবলে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক মারা যান।’

তিনি জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App