×

চট্টগ্রাম

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পাঁচ ও সাত বছর বয়সী ওই দুই শিশু আপন ভাই। গতকাল (১০ মার্চ )মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার বলাকিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এই দুই শিশু হলো সাত বছর বয়সী মো. আয়মান ও তার ছোট ভাই পাঁচ বছর বয়সী আল জাহিম। তারা বলাকিয়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী শামসুল আলমের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বেলা দুইটার পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে খোঁজ করা হয়। সেখানে তাদের দেখতে পান স্বজনেরা। দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

শিশুদের চাচা আরিফুল ইসলাম বলেন, ‘আমার ভাই সৌদি আরবে থাকেন। তাঁর দুটি ছেলে। দুজনই পানিতে ডুবে মারা গেল। আমরা কিছুই করতে পারলাম না। পরিবারটি এখন কী নিয়ে বাঁচবে?’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, স্থানীয় বাসিন্দারা বা শিশুদের পরিবার থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়নি। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে পুলিশ বিষয়টি জেনেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App