×

চট্টগ্রাম

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত, আহত ৭

Icon

এরশাদ হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত, আহত ৭

ছবি: কাগজ প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের সদস্যসহ আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে আধুনগর বাসস্টেশন–এর উত্তর পাশে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত অনিক বড়ুয়া (৩৫) উপজেলার আধুনগর মছদিয়া গ্রামের বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন কামরুল হুদার স্ত্রী কানিজ ফাতিমা (৪০), তাদের দুই কন্যা রুমাইছা (৫) ও রুজা (১), মো. জোনাইদের স্ত্রী হুসনের আরা বেগম (৩৯) ও তার আড়াই বছর বয়সী ছেলে আমির, আব্দুস সবুরের ছেলে কামরুল হুদা (৫০) এবং মিনিট্রাকের হেলপার মো. হাসান (১৭)। তারা সবাই আধুনগর ৭ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রামমুখী মিনিট্রাকটি একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়, এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। আহতদের প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App