×

চট্টগ্রাম

বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ফসলি জমির পাশ থেকে গলায় ওড়না পেঁচানো এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দড়িকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নিহত নারী বরিশালের বাসিন্দা। কর্মসূত্রে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্বজনদের অভিযোগ, নুরা নামে স্থানীয় বখাটে তাকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে এলাকার বখাটে নূরার নেতৃত্বে ৫ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী নারীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। বুধবার ভুক্তভোগীর বাবা এক আত্মীয়ের বাড়িতে তাকে রেখে আসতে যাচ্ছিলেন। এ সময় তারা বড়ইতলা এলাকায় পৌঁছলে নূরার নেতৃত্বে আরো ৫ জন মিলে তার বাবার কাছ থেকে নারীকে ছিনিয়ে নিয়ে যায়। পরে, সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত কিশোরীর বাবা বলেন, ‘গতকাল আমার সামনে থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও খোঁজ পাইনি আমরা। বখাটে নূরা এই কাজ করেছে৷ আমি মেয়ের হত্যার বিচার চাই৷’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করেছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পরে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

লন্ডনে সাক্ষাৎ সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App