×

চট্টগ্রাম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড

ছবি: কাগজ প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় মাদক সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে আটক করে দণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে ইয়াবা সেবনের মাধ্যমে এলাকায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে প্রশাসনের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাতজনের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত আইনানুগভাবে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন।

এদিকে একই দিনে নবীপুর পশ্চিম ইউনিয়নের একটি সরকারি স্কুলের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাৎক্ষণিকভাবে নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

প্রশাসন সূত্র জানায়, মাদক নির্মূল ও অবৈধ ভূমি দখল প্রতিরোধে সরকারের শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, মানতে হবে ১৪ নির্দেশনা

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, মানতে হবে ১৪ নির্দেশনা

জনবল নেবে মেঘনা গ্রুপ

জনবল নেবে মেঘনা গ্রুপ

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App