×

চট্টগ্রাম

ফটিকছড়িতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ আহত ৮

Icon

মুহাম্মদ দৌলত, ফটিকছড়ি (চট্টগ্রাম) খেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

ফটিকছড়িতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ আহত ৮

ছবি: সংগৃহীত

ফটিকছড়িতে সংসদ নির্বাচন পরবর্তী  সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। বিগত এক সপ্তাহে উপজেলার ভূজপুর, দাঁতমারা, পাইন্দং ও বাগানবাজার ইউনিয়নে  নির্বাচন পরবর্তী পৃথক চারটি সহিংসতার ঘটনায় দুই নারীসহ অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

স্থানীয় বিএনপি ও যুবদলের  কতিপয় স্থানীয় নেতাকর্মীরা এসব সহিংসতায় নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, প্রতিদ্বন্ধি প্রার্থীর কর্মী- সমর্থকদের না পেয়ে তাদের বাড়ি ঘরে ভাংচুর ও হামলার ঘটনাও ঘটছে।

সংঘটিত  ঘটনাগুলোর ৩-৪ কিলোমিটারের মধ্যে ভূজপুর থানা ও দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের অবস্থান হলেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারন মানুষ।

ঘটনার সূত্রপাত ভোটের দিন ১২ ফেব্রুয়ারী।  এ দিন বিকেলে দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাইছড়ি এলাকায়  দাঁড়িপাল্লা সমর্থিত  নারী ভোটারদের  যাতায়াতে গাড়ি সরবরাহ করায় শেখ ফরিদ নামে  স্থানীয় এক যুবককে  তুলে নিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে আটকে রেখে রাতভর মারধর করা হয়। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি কর্মী  ইয়াকুব, বাদশা, শাহ আলম, আফছার ও  রাশেদকে দায়ী করছে  ফরিদের পরিবার।

পরদিন ১৩ ফেব্রুয়ারী  একই  ইউনিয়নের  দাওয়াতের টিলা এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে  মোবাইলে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে  হামলার শিকার হন  রেবেয়া ও নাছিমা নামে আপন দুই বোন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন। 

ভোট গ্রহনের  কয়েকদিন পূর্বে এলাকায়  নির্বাচনী প্রচারণাকালে  এ দুই বোন  ধানেরশীষের কর্মীদের হাতে হেনস্থার শিকার হন বলে প্রচার রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ঐ দিন রাতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে  স্থানীয় যুবদলের ১৫-২০ জনের একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে রাবেয়া - নাছিমার  ঘরে ডুকে আসবাবপত্রে  এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় দুই বোন বাঁধা দিতে গেলে তাদের উপর হামলা চালায়। 

অন্যদিকে ১১ ফেব্রুয়ারী  ভোটের আগের রাতে বাগান বাজার ইউনিয়নের  জামায়াতে ইসলামীর দুই কর্মীকে একদল মুখোশধারী  ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সর্বশেষ  ১৫ ফেব্রুয়ারী  পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট এলাকায় রাতের আঁধারে কে বা কারা  রহিম কোম্পানি নামে  ধানের শীষের স্থানীয় এক কর্মীকে  লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। তবে কি কারনে  কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আহত রোকেয়া আকতার বলেন হামলার বিষয়ে আমাদের প্রার্থীকে জানিয়েছি। তারা আমাদের দেখতে এসে আইনী সহযোগীতার  আশ্বাস দিয়েছেন।

জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী বলেন বিএনপি পেশী শক্তির  রাজনীতিতে বিশ্বাসী নয়।  আমাদের দলের কেউ যদি  অতি উৎসাহী হয়ে কাউকে আক্রমন করে। তাকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবেনা।

পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি কাজী তারেক আজিজ বলেন এলাকার আইনশৃংখলা রক্ষায় পুলিশ সচেষ্ট রয়েছে। ঘটনার পর পর ভিকটিমদের থানায় অভিযোগ দায়ের করতে পরামর্শ দেয়া হয়েছিল। তারা জানিয়েছে আইনী সহায়তার জন্য তাদের দল থেকে সিদ্ধান্ত দিলে অভিযোগ দায়ের করবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App