×

চট্টগ্রাম

কক্সবাজার সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

কক্সবাজার সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট অংশ থেকে অজ্ঞাত মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

সকালে সৈকতের তীরে দুটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না, অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ ঘটনায় এলাকার স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে এক তরুণ ও তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরো জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার রহস্য উদঘাটন ও নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App